Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য পুষ্পবন্ত প্রাসাদ সরকার তাজ গ্রুপের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার তীব্র প্রতিবাদ মিছিল ওয়াই টি এফ -এর

পুষ্পবন্ত প্রাসাদ সরকার তাজ গ্রুপের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার তীব্র প্রতিবাদ মিছিল ওয়াই টি এফ -এর

পুষ্পবন্ত প্রাসাদ সরকার তাজ গ্রুপের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার তীব্র প্রতিবাদ মিছিল ওয়াই টি এফ -এর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ নভেম্ববর :সরকার থেকে এখন পর্যন্ত কোন ষ্পষ্টিকরণ সামনে উঠে না আসলেও রাস্তায় নেমেছে সরকার শরিক তিপরা মথার শাখা সংগঠন দাবি করছে ত্রিপুরার পুরাতন রাজভবন তথা পুষ্পবন্ত প্রাসাদ সরকার তাজ গ্রুপের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। গত দুদিন ধরে সরকার শরিক মথার ছাত্র ও যুব সংগঠন রাস্তায় নেমে লাগাতার বিরোধিতা করে বলছে রাজ্যের ঐতিহ্য এভাবে নষ্ট হতে দেওয়া হবে না। এটি রাজ্যের ইতিহাস। সরকার যাতে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে তার জন্য বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।

 দাবি জানানো হচ্ছে কোনভাবেই সরকার যাতে এই সিদ্ধান্তে অগ্রসর না হয়। জানা যায়, ১৯১৭ সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য দেববর্মন এই প্রাসাদের নির্মাণ করেছিলেন। তার জন্য আমলে এটি মানিক্য রাজাদের অতিথি শালা হিসেবে ব্যবহার করা হতো। ১৯৪৯ সালে ত্রিপুরা ভারতীয় ইউনিয়নের সাথে সংযুক্ত হয়ে ৪.৩১ এখন এ প্রাসাদ প্রদান কমিশনারের বাংলোতে এবং ২০১৮ সাল পর্যন্ত রাজভবনে রূপান্তরিত হয়। ২০১৮ সালে রাজভবন টি একটি নতুন ভবনে স্থানান্তরিত হয়।

 তারপর বর্তমান সরকার এটি গ্রন্থাগার হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখন এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। যাতে করে রাজ্যের আর্থিক বিকাশ হয়। এমনটাই সূত্রের খবর। তারপরেই রাস্তায় নেমেছে সরকার শরিকের শাখা সংগঠন। তীব্র বিরোধিতা করে সরকারি সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য দাবি করেন এদিন। নাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha