Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য ভয়াবহ অগ্নিকান্ডে আহত ২, পুড়ল একাধিক দোকান

ভয়াবহ অগ্নিকান্ডে আহত ২, পুড়ল একাধিক দোকান

ভয়াবহ অগ্নিকান্ডে আহত ২, পুড়ল একাধিক দোকান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই একাধিক দোকান। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় কাঠালিয়া মোটর স্ট্যান্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় এই দিন সন্ধ্যা ৫ টা নাগাদ বিপ্লব ঘোষের দোকানে আগুন দেখতে পায় স্থানীয় ব্যবসায়ীরা। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি সেলুনে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের।

তারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে বিপ্লব ঘোষের দোকানে পেট্রোল বিক্রি করা হয়। বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালানো ছিল, তখন পেট্রোল ঢোকানোর সময় আগুন লেগে যায় দোকানে। দোকানের মালিক বিপ্লব ঘোষের স্ত্রী মান্টি ঘোষ এবং একজন অটোচালক গুরুতর আহত হয়েছে। অটো চালকের নাম আশিস দাস। জানা যায় আশিস দাসের অটোতে পেট্রোল ঢুকানোর সময় এক হাতে ছিল মোমবাতি এবং অপর হাতে ছিল পেট্রোলের ড্রাম। তখনই এই ঘটনা সংঘটিত হয়। দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেলাঘর মহকুমা হাসপাতালে। বর্তমানে তারা চিকিৎসাধীন। দুজনের অবস্থাই আশঙ্কা জনক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha