Thursday, October 1, 2026
বাড়ি রাজ্য তিন নেশা কারবারি আটক

তিন নেশা কারবারি আটক

তিন নেশা কারবারি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ অক্টোবর : পঞ্চমীর রাতে নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেলো তেলিয়ামুড়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানা এলাকার একাধিক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিলেতি মদ সহ তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

 পুলিশ জানায়, তেলিয়ামুড়া থানাধীন করুইলং এবং তেলিয়ামুড়া বাজার সংলগ্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে সর্বমোট প্রায় লক্ষাধিক টাকার অবৈধ বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। একই সাথে এই অবৈধ বিলেতি মদ পাচারের সঙ্গে জড়িত মনিশ সাহা সহ আরো দুই পাচারকারীকে জলে তুলেছে পুলিশ। আগামী দিনেও তেলিয়ামুড়া থানার পুলিশের এই ধরনের নেশা বিরোধী অভিযান জারি থাকবে বলে জানান তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha