Thursday, October 1, 2026
বাড়ি রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে ২,৬১০ টাকা হারে উৎসব অনুদান সহ ৫,০০০ টাকা হারে উৎসবকালীন অগ্রিম প্রদান করল সরকার

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে ২,৬১০ টাকা হারে উৎসব অনুদান সহ ৫,০০০ টাকা হারে উৎসবকালীন অগ্রিম প্রদান করল সরকার

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে ২,৬১০ টাকা হারে উৎসব অনুদান সহ ৫,০০০ টাকা হারে উৎসবকালীন অগ্রিম প্রদান করল সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ অক্টোবর : দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে ২,৬১০ টাকা হারে উৎসব অনুদান এবং ৫,০০০ টাকা হারে উৎসবকালীন অগ্রিম প্রদান করা হবে। যা রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের থেকে ২১০ টাকা বেশি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তিনি আরো বলেন, বর্তমানে রাজ্যে ১০ হাজার ৪৭৯ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। ইতিমধ্যে ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় ৫৫ টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মঞ্জুরি পাওয়া গেছে।

 এই গুলি চালু হলে রাজ্যে মোট ১০ হাজার ৫৩৪ টি অঙ্গনওয়ারী কেন্দ্র হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ঘর নির্মাণের জন্য ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রনালয় পিএম জনমনের অধীনে ৮৩ টি অঙ্গনওয়ারী কেন্দ্রে পাকা ঘর নির্মাণের জন্য প্রথম কিস্তিতে ২ কোটি ৪০ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্পে ২০২৬-২৭ অর্থ বছরে ৫০৪ টি পরিবারকে এককালীন ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পোষণ মাহ উপলক্ষ্যে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কমিউনিটি বেসড ইভেন্ট আয়োজনের জন্য ৫০০ টাকা করে অর্থ প্রদান করা হচ্ছে।

 পোষণ ট্যাে কার অনুযায়ী ৮০ শতাংশ উচ্চতা ও ওজন পরিমাপ ব্যবস্থাপনা এবং ৬০ শতাংশ হোম ভিজিট সম্পন্নকারি যোগ্য অঙ্গনওয়ারী কর্মীকে প্রতিমাসে ৫০০ টাকা করে এবং মাসে ২১ দিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা রাখার শর্ত পূরণকারি যোগ্য অঙ্গনওয়াড়ি সহায়িকাকে মাসে ২৫০ টাকা করে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত মোট ৭ মাসের ইন্সেন্টিভ প্রদানের প্রক্রিয়া চলছে। দুর্গা পূজার পূর্বে সেই টাকা দিয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী আরো জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক। এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকরা।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha