স্যন্দন ডিজিটাল ডেস্ক আগরতলা ২ অক্টোবর : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আগরতলা জিআরপিএস। বুধবার, ১ অক্টোবর ২০২৬ বিকেল প্রায় ৫টা নাগাদ আগরতলা রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই বিশ্বজিৎ দাসের নেতৃত্বে আগরতলা জিআরপিএস-এর কর্মীরা অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন। ধৃত যুবকের নাম গৌতম পাল (৩০)। তার বাবার নাম অজিত পাল। বাড়ি অসমের হোজাই জেলার লামডিং থানার অন্তর্গত নগরপাড়া পূর্ব লামডিং এলাকায়।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট ২৫.৯৫ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনটি শপ কেসের মধ্যে কৌশলে হেরোইন লুকিয়ে রাখা হয়েছিল। এছাড়াও তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন, একটি আধার কার্ড এবং একটি কালো রঙের কাঁধে বহনযোগ্য ব্যাগ উদ্ধার করা হয়েছে। এদিকে আগরতলা রেল স্টেশন পুলিশের আধিকারিক রাজু ভৌমিক জানান আজ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সেগুলি লামডিং শহর থেকে এই ট্রেনের মাধ্যমে ত্রিপুরাতে নিয়ে এসেছে অন্য জায়গায় পাচার করার জন্য।
তার বিরুদ্ধে আমরা নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করব এবং যে হিরোইন আমরা জব্দ করেছি তার বর্তমান কালোবাজারি মূল্য হবে প্রায় দুই লক্ষ টাকা। আগামীকালকে তাকে আমরা আদালতে প্রেরণ করব।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া হেরোইনের কালোবাজারি মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
আগরতলা জিআরপিএস থানায় ২০২৬GRP072 নম্বর মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনের ২১(বি)/২৯ ধারায় মামলা হয়েছে।
ঘটনায় মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আগরতলা জিআরপিএস পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান