বাড়িরাজ্যচুরি যাওয়া স্বর্ণালংকার সহ আটক ৪

চুরি যাওয়া স্বর্ণালংকার সহ আটক ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর : রাজধানীর খেজুরবাগান স্থিত আয়েশা খাতুনের বাড়িতে চুরির ঘটনার কিনারা করল এনসিসি থানার পুলিশ। এনসিসি থানার ওসি জানান ১২ সেপ্টেম্বর আয়েশা খাতুনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরবর্তী সময় আয়েশা খাতুন এনসিসি থানায় মামলা রুজু করেন। ঘটনার তদন্তে নেমে এনসিসি থানার পুলিশ সন্দেহ জনক মহম্মদ সহারাব ও রাহুল গোয়ালা নামে দুই জনকে গ্রেপ্তার করে।

তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে তারা এই চুরির সাথে যুক্ত। তারা চুরি করা স্বর্ণালঙ্কার কার কাছে বিক্রয় করেছে তাও পুলিশকে জানায়। পরবর্তী সময় পুলিশ তাদের স্বীকারোক্তি মোতাবেক টিটু চক্রবর্তী ও সুব্রত চক্রবর্তী নামে আরও দুই জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার। ধৃতদের মধ্যে তিন জন পুলিশ রিমান্ডে ছিল। সোমবার ধৃত চার জনকে একসাথে আদালতে সোপর্দ করে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য