Monday, September 28, 2026
বাড়ি রাজ্য দুর্গা চৌমুহনী বাজারকেও আধুনিকতম বাজার হিসেবে তৈরি করা হবে : মেয়র

দুর্গা চৌমুহনী বাজারকেও আধুনিকতম বাজার হিসেবে তৈরি করা হবে : মেয়র

দুর্গা চৌমুহনী বাজারকেও আধুনিকতম বাজার হিসেবে তৈরি করা হবে : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : রামনগর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে জয়ী হয়েছেন দীপক মজুমদার। তিনি সিপিআইএম প্রার্থী রতন দাসকে প্রায় ১৮ হাজারের অধিক ভোটে পরাজিত করে জয়লাভ করেন। রবিবার দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে রবিবার রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে সম্বর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরের প্রত্যেকটি বাজার আধুনিকতম বাজার হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়েছে আগরতলা পুর নিগম। এর জন্য বাজার ব্যবসায়ী সমিতি সহ বাজার প্রতিটি ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেন তিনি। দুর্গা চৌমুহনী বাজারে যারা পুরসভার কোন বৈধ কাগজ ছাড়া যত্রতত্র বসে আছে তাদের ব্যাপারে চিন্তাভাবনার পরামর্শ দেন বাজার কমিটিকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha