Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য শহরে বিক্ষোভ মিছিল বামেদের

শহরে বিক্ষোভ মিছিল বামেদের

শহরে বিক্ষোভ মিছিল বামেদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ সেপ্টেম্বর :রবিবার বামুটিয়ায় দলের যুব সংগঠনের কর্মসূচিতে যাওয়ার সময় কালীবাজার এলাকায় মানিক সরকারের কনভয় আটক করে তার উপর হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এইদিন সন্ধ্যায় আগরতলা শহরে সিপিআইএম-এর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়।

 মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী। তিনি জানান রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে। বামুটিয়ার কালিবাজারে বিজেপির দুষ্কৃতিরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপর আক্রমণ সংগঠিত করার চেষ্টা করা হয়েছে। তিনি বর্তমান রাজ্য সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এদিনের বিক্ষোভ মিছিল থেকে দুর্বৃত্তদের গ্রেপ্তার করারও দাবি তুলেছেন তারা। নাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha