Monday, July 27, 2026
বাড়ি রাজ্য গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করল স্বামী এবং ননদ

গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করল স্বামী এবং ননদ

গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করল স্বামী এবং ননদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন।  স্ত্রী সুন্দর নয় এবং শ্বশুরবাড়ির লোকজন গরিব বলে গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করল স্বামী এবং ননদ বলে অভিযোগ। বর্তমানে তরুণ গৃহবধূ জিবি হাসপাতালে চিকিৎসাধীন। গৃহবধুর নাম রহিমা আক্তার। বয়স ১৮। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর শালগড়া এলাকার আবুল হোসেন নামে এক ব্যক্তির সাথে বিয়ে হয় রহিমার। বিয়ের কয়েক দিন পর থেকে পরিবারে শুরু হয় অশান্তি।

স্বামীর বক্তব্য রহিমার বাপের বাড়ি লোকজন গরিব এবং রহিমা দেখতেও সুন্দর নয় কালো। যার জন্য রহিমাকে প্রায়ই মানসিক অশান্তি দিত অভিযুক্ত স্বামী এবং ননদ। কিন্তু গত শনিবার অভিযুক্ত স্বামী এবং ননদ গৃহবধূ রহিমাকে জোর করে বিষ খাইয়ে দেয়। তারপর রহিমার বাপের বাড়ির লোকজন ছুটে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রহিমা। এদিকে অভিযুক্ত স্বামী পলাতক। অভিযুক্ত স্বামী এবং ননদ পিংকি বেগমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান রহিমার মা এবং বোন। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লাড়ছে রহিমা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান