Monday, August 10, 2026
বাড়ি রাজ্য জামাইষষ্ঠীর দিনে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে রক্তাক্ত শাশুড়ি এবং গৃহবধূ

জামাইষষ্ঠীর দিনে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে রক্তাক্ত শাশুড়ি এবং গৃহবধূ

জামাইষষ্ঠীর দিনে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে রক্তাক্ত শাশুড়ি এবং গৃহবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুন : জামাইষষ্ঠীর দিনে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে রক্তাক্ত হলেন শাশুড়ি এবং গৃহবধূ। ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকায়। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে। এই সংঘর্ষের জের ধরে গুরুতর আহত হয় শাশুড়ি কল্পনা দাস। আহত হয় পুত্রবধূ ও।

তেলিয়ামুড়া মহকুমার অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শাশুড়ি এবং পুত্রবধু দুজনকেই পাঠিয়ে দেয় আগরতলার জি বি হাসপাতালে। শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha