স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর : ত্রিপুরার বিভিন্ন জনজাতি
সম্প্রদায়ের প্রথাগত আইন বা কাস্টমারি ল'
দ্রুত বিধিবদ্ধ করার দাবিতে আগামী ৭ ডিসেম্বর গণ-অবস্থানের ডাক দিল ত্রিপুরা ট্রাইবেল কাস্টমারী ল' কোঅর্ডিনেশন কমিটি।
রবিবার আগরতলা প্রেসক্লাবে বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের প্রধান সমাজপতিদের এক বৈঠকে এই
সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে করে যুগ্ম আহ্বায়ক বীরেন্দ্র ত্রিপুরা জানান, ২০২২ সালের ২৮ ডিসেম্বর টিটিএএডিসি-র অধিবেশনে সর্ব
সম্মতিক্রমে পাস হওয়া ১৪টি কাস্টমারি ল' বিল এখনও
সম্পূর্ণভাবে বিধিবদ্ধ হয়নি।
বারবার রাজ্য সরকার এবং এডিসি প্রশাসনের কাছে দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই আগামী ৭ ডিসেম্বর দুপুর
১২টা থেকে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে তিন ঘণ্টার গণ-অবস্থান করা
হবে। এরপরও দাবি পূরণে উদ্যোগ না নিলে ত্রিপুরা
ধর্মঘটের ডাক দিবেন বলে হুঁশিয়ারি দিয়েছে কমিটি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান