Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য অঙ্গনওয়াড়ি সেন্টারের ভেতর সামাজিক অনুষ্ঠানের আয়োজন

অঙ্গনওয়াড়ি সেন্টারের ভেতর সামাজিক অনুষ্ঠানের আয়োজন

অঙ্গনওয়াড়ি সেন্টারের ভেতর সামাজিক অনুষ্ঠানের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুন : কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ব্রহ্মছড়া এলাকার অনিল দাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের ভেতর দেদার চলছে সামাজিক অনুষ্ঠান। বেআইনিভাবে এর অনুমতি দিচ্ছে গ্রাম প্রধান, মেম্বার এবং অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী। জানা যায়, রবিবার ব্রহ্মছড়া এলাকার অনিল দাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার দখল করে পারিবারিক কোনো অনুষ্ঠান করার জন্য রীতিমতো পেন্ডেল তৈরি করে নিয়েছেন দিলীপ মজুমদার নামে এক চুনুপুটি বিজেপি নেতা ঘনিষ্ট জনৈক অজয় দেব।

গোটা বিষয় নিয়ে সিডিপিউ পৃথিলা প্রসন দাসের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন এই বিষয়ে তিনি তদন্ত করবেন। পাশাপাশি তিনি স্পষ্ট ভাষায় দাবি করেছেন এভাবে সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করার অনুমতি দেওয়া যায় না। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন সিডিপিও।

 গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে প্রশ্ন হল সোমবার থেকে অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা থাকবে। এ ধরনের সামাজিক অনুষ্ঠান করার ফলে অঙ্গনওয়াড়ি সেন্টারটি অপরিষ্কার ও অপরিচ্ছন্ন হয়ে উঠবে। বিশেষ করে মাছ মাংস যেভাবে অঙ্গনওয়াড়ি সেন্টারে ভেতর কাটাকাটির পর রান্না করা হচ্ছে তাতে নিঃসন্দেহে নোংরা পরিবেশ সৃষ্টি হবে। এতে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকবে। তখন এর দায়ভার কে নেবে প্রশ্ন অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী, গ্রাম প্রধান ও মেম্বারের উদ্দেশ্যে গ্রামবাসীর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha