Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু যুবকের

দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু যুবকের

দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু যুবকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুন : শনিবার রাতে খয়েরপুর বাঁশ বাজারে এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম পরিতোষ দেবনাথ। বয়স ২৮ বছর। মৃত যুবকের পিতা এবং পুলিশের কাছ থেকে জানা যায়, আমবাসা থেকে মলাট নিয়ে আগরতলা আসার সময় অপর একটি আগরতলা গামী লরির পেছনে এসে ধাক্কা দেয় পরিতোষের পণ্যবাহী অটো গাড়ি। ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় পরিতোষের পণ্যবাহী গাড়ি।

 ঘটনাস্থলেই আহত হয় পরিতোষ সহ গাড়িতে থাকা আরো দুজন। তাদের গাড়ি থেকে টেনে বের করে দমকল কর্মীরা নিয়ে আসে জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার পর রাত ১ টা ১৪ মিনিটের নাগাদ মৃত্যু হয় পরিতোষের। খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসে পরিবারের লোকজন। রবিবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। জানা যায় পরিতোষের বাড়ি আমবাসা টিআরটিসি পাড়ায়। তার বাড়িতে স্ত্রী এবং তিন বছরে সন্তানও রয়েছে। সে আগরতলা মলাট নিয়ে এসে বিক্রি করতো। কিন্তু এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha