Wednesday, October 7, 2026
বাড়ি রাজ্য নেশা সামগ্রী বিক্রি করতে গিয়ে ধরা পড়ল যুবক

নেশা সামগ্রী বিক্রি করতে গিয়ে ধরা পড়ল যুবক

নেশা সামগ্রী বিক্রি করতে গিয়ে ধরা পড়ল যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : গোপন খবরের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক সাড়ে দশটার নাগাদ ব্রাউন সুগার সহ এক যুবককে জালে তুলেছে আমতলী থানার পুলিশ। অভিযুক্ত যুবকের নাম ঝুটন মিয়া। তার বাড়ি ফুলতলী এলাকায়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্রাউন সুগার বিক্রি করতে এসেছিল সে।

 কিন্তু সেখানে আগে থেকে উৎপেতে বসে থাকা পুলিশ তাকে আটক করে তার কাছ থেকে প্রায় দেড় থেকে দুই লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার করে। পরবর্তী সময় পুলিশ তার বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারা অনুযায়ী মামলা নিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ড চায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশের ধারণা তার সাথে জড়িত রয়েছে আরও অনেকে। এদিন নেশা সামগ্রী ক্রয় করতে আসা বাকিদের জালে তুলতে পারেনি পুলিশ। তবে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আমতলী থানার ওসি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha