Tuesday, September 29, 2026
বাড়ি রাজ্য শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ এক বৃদ্ধার

শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ এক বৃদ্ধার

শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ এক বৃদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : ছেলের শশুর বাড়ির লোকজনদের হাতে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ এক বৃদ্ধার। ঘটনা উদয়পুর হঠাৎ চৌমুহনী এলাকায়। জানা যায়, বুধবার রাতে উদয়পুর হঠাৎ চৌমুহনী এলাকার বাসিন্দা অমল দেবনাথের বচসা বাধে স্ত্রী মনি শর্মার সঙ্গে।

এই কারনে রাতে মনি শর্মার বাপের বাড়ির লোকজন এসে অমল দেবনাথ ও তার মা শুভারানি দেবনাথকে মারধর করে। এই অভিযোগে বৃহস্পতিবার রাধা কিশোরপুর থানায় মামলা দায়ের করেন শোভা রানি দেবনাথ। তিনি ছেলের বউ মনি শর্মা, ছেলের শ্বাশুড়ি শুভদা শর্মা ও উনার দুই ছেলে প্রশন শর্মা ও রিমপ শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha