Monday, September 28, 2026
বাড়ি রাজ্য ভোট বাক্স নিয়ে স্ট্রং রুমে ফিরলেন ভোট কর্মীরা, ভোট দিতে না পারার অভিযোগ ভোটারের

ভোট বাক্স নিয়ে স্ট্রং রুমে ফিরলেন ভোট কর্মীরা, ভোট দিতে না পারার অভিযোগ ভোটারের

ভোট বাক্স নিয়ে স্ট্রং রুমে ফিরলেন ভোট কর্মীরা, ভোট দিতে না পারার অভিযোগ ভোটারের

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ সেপ্টেম্বর :শান্তিপূর্ণ ভাবে ভিলেজ কমিটির নিবার্চনের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হল মান্দাইয়ে। ২৭ টি ভিলেজ কমিটির ৫৭ টি আসনে হয় ভোট গ্রহণ। ভোট পড়েছে প্রায় ৭৪ শতাংশ। এই কথা জানান রিটার্নিং অফিসার নান্টু দেব।

 বর্তমানে রাজ্যের বিভিন্ন ভিসি গুলির ভোট বক্সে ওনার এই লড়াইয়ের সফলতা গণদেবতা রায় হিসেবে বন্দী আছে।তিপরা মথার নেতৃত্ব জিতেন দেববর্মা বলেন, নির্বাচনে ইতোমধ্যে বহু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের প্রার্থীরা। আজকের যে ভোট গ্রহণ করা হয়েছে, সেখানেও বিপুল ভোটে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। মান্দাই ব্লকের অন্তর্গত ২৭ টি ভিসির ভোট কর্মীরা ভোট পর্ব শেষে ইতিমধ্যে গণদেবতার রায় নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে চলে এসেছেন।এদিকে ভোট দিতে বাধা প্রদানের অভিযোগ তুলেন ভোটাররা। অভিযোগ নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। ঘটনা পাটনি ভিলেজ কমিটির অফিস স্থিত ২ নং ওয়ার্ডের দুটি ভোটকেন্দ্রে। ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন ভোটার। ভোটার বলেন, বিকাল চারটার মধ্যে বহু ভোটার ভোট দিতে এসেছিলেন। নিরাপত্তা কর্মীরা তাদের আটকে রেখে পরবর্তী সময় জানিয়ে দেন বিকাল চারটা বেজে গেছে। এহেন ভূমিকার জন্য প্রয়োজনে নির্বাচন কমিশনে যাবেন।

অপরদিকে উৎসবের আমেজে তেলিয়ামুড়ায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল ভোটগ্রহণ, ভোট পড়ল ৭৩ শতাংশ। ভোটগ্রহণকে ঘিরে কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য ভোটকেন্দ্রগুলিতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত কোনো ভোটকেন্দ্র থেকেই বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর সামনে আসেনি। শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয় দিনের ভোটগ্রহণ পর্ব। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত বিভিন্ন ভোটকেন্দ্র মিলিয়ে মোট ৭৩ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এদিকে ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় ব্যালট বাক্স সরানোর প্রক্রিয়া। বিভিন্ন ভোটকেন্দ্র থেকে কড়া নিরাপত্তার মধ্যে ব্যালট পেপার ভর্তি বাক্সগুলি একে একে নিয়ে যাওয়া হয় নির্বাচনের নির্ধারিত স্ট্রং রুমে।

 তেলিয়ামুড়া আরডি ব্লকের ভোটের ব্যালট বাক্সগুলি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে হদ্রাই রাধামাধব স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। এখন সকলের নজর গণনার দিনের দিকে। উৎসবের মেজাজে সকাল ৭টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণভাবেই শেষ হলো শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বকাফা ব্লকের ১৪টি ভিলেজের ভোটগ্রহণ পর্ব। বকাফা ব্লকের মোট ৪৬ টি পুলিং স্টেশনে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। প্রবীণ ভোটার থেকে শুরু করে মহিলা ও তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর গণদেবতাদের রায়ের ব্যালট বাক্সগুলি কঠোর নিরাপত্তার মধ্যে বীরচন্দ্রনগর শহীদ স্মৃতি বিদ্যামন্দিরে স্থাপিত স্ট্রং রুমে রাখা হয়েছে। আগামী ৫ অক্টোবর এই ব্যালট বাক্স খোলা হবে এবং শুরু হবে ভোট গণনা সাতটা থেকে।বকাফার রিটার্নিং অফিসার মনোজ পাল জানান, ১৪টি ভিলেজে মোট ২৫,৯৯৮টি ভোট কাস্টিং হয়েছে, যা মোট ভোটের ৮২.৩৭ শতাংশ। তাঁর কথায়, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে।

ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আরক্ষা প্রশাসন, আধা সামরিক বাহিনী, ভোটার, নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন ভোটকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান রিটার্নিং অফিসার মনোজ পাল। এদিকে ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন শুরু হয়েছে ফলাফলের অপেক্ষা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে জয়ের প্রত্যাশা নিয়ে চলছে হিসাব-নিকাশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha