Friday, August 7, 2026
বাড়ি রাজ্য ভোট প্রচার করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য

ভোট প্রচার করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য

ভোট প্রচার করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ :             

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এইদিন তিনি রাজধানীর বনমালীপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে রাজিব ভট্টাচার্য কথা বলেন সাধারন মানুষের সাথে। তাদের সুবিধা অসুবিধা গুলির বিষয়ে অবগত হন।

পাশাপাশি তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মুখী কাজের বিষয়ে সাধারন মানুষকে অবগত করেন। এবং কাজের নিরিখে মানুষের কাছে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। মানুষের উচ্ছাস থেকে স্পষ্ট মানুষ বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে ভোট দিয়ে জয়ী করবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha