Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য শ্যালকের হাতে আহত ভগ্নিপতি

শ্যালকের হাতে আহত ভগ্নিপতি

শ্যালকের হাতে আহত ভগ্নিপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি : শ্যালকের মারে আহত ভগ্নিপতি। বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনা শনিবার রাতে মুঙ্গিয়াকামী থানাধীন ছনপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতে মুঙ্গিয়াকামী থানাধীন বংশীপাড়া এলাকার বাসিন্দা শ্যামল দেববর্মা ছনপাড়া এলাকার এক দোকানে কিছু সামগ্রী ক্রয় করতে গেলে এলাকার  জিতেন্দ্র দেববর্মা নামে এক ব্যক্তি তাকে প্রাণঘাতী আক্রমণ করে বলে অভিযোগ।

 ঘটনাটি অনান্যরা প্রত্যক্ষ করে তাকে  উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এদিকে হাসপাতালে চিকিৎসারৎ শ্যামল দেববর্মা জানায়, তাকে যে মারধোর করেছে সম্পর্কে তার শ্যালক। আরো জানা যায়, গত কয়েক বছর আগে জীতেন্দ্র দেববর্মার বোনের সাথে শ্যামল দেববর্মার বিয়ে হয়েছিল। পারিবারিক কিছু ঝামেলার দরুন বর্তমানে শ্যামলের স্ত্রী সন্তানকে নিয়ে তার বাড়ি ছেড়ে চলে যায়। তখন থেকেই একটা ঝামেলা চলছিল। হাসপাতালের চিকিৎসা শেষে শ্যালক জীতেন্দ্র দেববর্মার বিরুদ্ধে থানায় মামলা করবে বলেও জানায় ভগ্নিপতি শ্যামল দেববর্মা।এখন দেখার মামলা হলে পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha