Friday, August 14, 2026
বাড়ি রাজ্য জওয়ানের ঘরে থাবা বসাল চোর

জওয়ানের ঘরে থাবা বসাল চোর

জওয়ানের ঘরে থাবা বসাল চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : বিশালগড় মধ্য লক্ষ্মীবিল এলাকায় এক বাড়িতে থাবা বসাল চোরের দল। স্বর্ণলঙ্কার ও নগদ অর্থ নিয়ে চম্পট দেয়।

 ঘটনার বিবরণে জানা যায়, কামাল হোসেন নামে এক ইন্ডিয়ান আর্মি জওয়ান তার পরিবারকে নিয়ে জাকির হোসেনের বাড়িতে দীর্ঘ দেড় বছর ধরে ভাড়া থাকেন। বাড়ির লোকের অবর্তমানে এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে। বুধবার বাড়িতে এসে এই চুরির ঘটনা প্রত্যক্ষ করে খবর দেয় বিশালগড় থানার পুলিশকে। পুলিশ এসে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha