স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : চার লক্ষাধিক টাকার প্রয়োজন সন্তানকে বাঁচাতে। চোখ দিয়ে ঝরছে জল। এই সন্তানকে বাঁচাতে মা-বাবার সরকারের কাছে দাবি। দক্ষিণ জেলা সদর বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন ছোট্ট শিশু নেহানের বাড়ি। নেহানের বয়স ৪ বছর। বাবা সুমন নাথ। পেশায় কাঠ মিস্ত্রি। ছোট্ট শিশু নেহানের বাবা মা চাইছে তাদের সন্তান যেন সুস্থ হয়ে হেসে খেলে বড় হয়ে উঠে। কিন্তু ছোট্ট শিশু নেহানের চিকিৎসার জন্য যে চার লক্ষ টাকার প্রয়োজন, তবে চিকিৎসার খরচ জোগাতে কোথায় পাবে এত টাকা।
দিশেহারা হত দরিদ্র মা-বাবা। কোন উপায় না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্ধারস্থ হয়ে, নেহানের মা-বাবা কাতর আর্জি সন্তান যেন তাদের কোলে ফিরে আসতে পারে, সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পাশাপাশি রাজ্য সরকারের কাছেও নেহানের মা ও বাবা আবেদন জানান, সরকার যেন বহিঃরাজ্যে নেহানের চিকিৎসা ব্যাবস্থা সুযোগ করে দেয়। যাতে নেহান সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না। পুত্র সন্তানের এই অবস্থা দেখে মানুষের দ্ধারে দ্ধারে ঘুরছে অসহায় মা বাবা। শিশুটির মা-বাবা জানায়, বেঙ্গালোরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মতো অর্থ তাদের কাছে নেই। শিশু সন্তানকে বাঁচানোর তাকিদে মা-বাবার চোখ দিয়ে ঝরছে জল, আর এদিক ওদিক ছোটাছুটি করছে একটু সাহায্য পাওয়ার আশায়।

