Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য সমস্যা কাটিয়ে রিপোর্ট কার্ড তুলে দেওয়া হবে নিগমবাসীর উদ্দেশ্যে : মেয়র

সমস্যা কাটিয়ে রিপোর্ট কার্ড তুলে দেওয়া হবে নিগমবাসীর উদ্দেশ্যে : মেয়র

সমস্যা কাটিয়ে রিপোর্ট কার্ড তুলে দেওয়া হবে নিগমবাসীর উদ্দেশ্যে : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : দীর্ঘ ২৫ বছর আগরতলা পুর নিগম যারা পরিচালনা করেছে তারা বহু সমস্যা তৈরি করেছে। যার কারনে মানুষ তাদের প্রত্যাখ্যান করে বর্তমান সদস্যদের সুযোগ দিয়েছে পুর নিগম পরিচালনা করার জন্য। তাই সমস্যাগুলো দ্রুত সমাধান করে আগরতলা শহরকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

খুব দ্রুত সে সমস্যাগুলো সমাধান করে জনগণের সামনে দু বছরের রিপোর্ট কার্ড তুলে ধরা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। বুধবার আগরতলা টাউন হলে আয়োজিত লাভার্থী সম্মেলনে এই কথাগুলি আগরতলা পুর নিগম বাসীর উদ্দেশ্যে বলেন তিনি। মেয়র আরো জানান শুরু বিগত দুবছরের কাজকর্মই নয়, আগামী দিনেও কি ধরনের কাজকর্ম করা হবে সেই পরিকল্পনা রিপোর্ট কার্ডের মাধ্যমে তুলে ধরা হবে। মেয়র দীপক মজুমদার বলেন, মানুষের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা নামে যে কর্মসূচি ঘোষণা করেছেন তারই অঙ্গ লাভার্থী সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমে মানুষের কাছে সঠিকভাবে সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। এবং এগুলি সবকিছুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মানবিক দৃষ্টিভঙ্গি। আয়োজিত অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত, আগরতলা পুর নিগমের ডেপুটি কমিশনার সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা বেনিফিশিয়ারিদের হাতে সুযোগ সুবিধা তুলে দেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha