Monday, October 26, 2026
বাড়ি রাজ্য গাড়ি থেকে ৩০ টি এল পি জি সিলিন্ডার চুরি

গাড়ি থেকে ৩০ টি এল পি জি সিলিন্ডার চুরি

গাড়ি থেকে ৩০ টি এল পি জি সিলিন্ডার চুরি

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ অক্টোবর : কোজাগরী পূর্ণিমার রাতেই গ্যাস গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। কলাছড়িতে দুই গাড়ি থেকে প্রায় ৩০ টি এল.পি.জি সিলিন্ডার নিয়ে চম্পট চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, কমলপুর থানার অন্তর্গত কলাছড়ি এলাকায় এল.পি.জি গ্যাস সার্ভিসের গোডাউনে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, গভীর রাতে নিশিকুটুম্বের দল গোডাউনে রাখা দুটি গাড়ি থেকে প্রায় ৩০ টি গ্যাস সিলিন্ডার চুরি করে পালিয়ে যায়। এই ঘটনায় কৌতূহল সৃষ্টি হয়েছে, কীভাবে চোরের দল গোডাউনে ঢুকে দুটি গাড়ি থেকে এতগুলি গ্যাস সিলিন্ডার নিয়ে পালিয়ে এসেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কোজাগরী পূর্ণিমার রাতে কমলপুরের কলাছড়িতে এই চুরির অভিযোগ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha