Thursday, July 30, 2026
বাড়ি রাজ্য আবারো শহরের বুকে দুঃসাহসিক চুরি

আবারো শহরের বুকে দুঃসাহসিক চুরি

আবারো শহরের বুকে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ নভেম্বর : আবারো শহরের বুকে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। এবার যে চুরি ঘটনাটি সংগঠিত হয়েছে তা শহরের নেতাজী চৌমুহনী এলাকায় এক বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায়, নেতাজী চৌমুহনীর বাসিন্দা দেবাশিস দত্ত ও তার স্ত্রী সোমা দত্ত বাড়ির বাইরে যান গত ২৩ অক্টোবর।

 যাওয়ার সময় এক প্রতিবেশীর কাছে ঘরের চাবি দিয়ে গিয়েছিলেন। প্রতিবেশী মাঝে মধ্যেই আসতেন ফুল তুলতে। কিন্তু ঘরে প্রবেশ করেন নি। বাড়ির সদস্যদের অবর্তমানে ফাঁকা বাড়ি পেয়ে হাত সাফাই করল চোরের দল। বুধবার গৃহপরিচালিকা আসেন ঘর পরিষ্কার করার জন্য। এরপর ঘড়ের দরজা খুলতেই দেখতে সমস্ত কিছু এলোমেলো ভাবে পড়ে রয়েছে। খবর দেওয়া প্রতিবেশীদের। তারা ভেতরে ঢুকে দেখেন সমস্ত জিনিস পত্র ও নগর অর্থ চুরি করে নিয়ে গেছে চোরেরা। ভেন্টিলেটার ও রান্না ঘরের দরজা ছিল ভাঙ্গা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha