Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য শিক্ষা ভবনে ডেপুটেশন চাকরি প্রত্যাশীদের

শিক্ষা ভবনে ডেপুটেশন চাকরি প্রত্যাশীদের

শিক্ষা ভবনে ডেপুটেশন চাকরি প্রত্যাশীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ অক্টোবর : অতিসত্বর ২০২২ সালের টেট ওয়ান এবং টেট টু পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ করার দাবিতে বিক্ষোভে শামিল হয় চাকরি প্রত্যাশী যুবক-যুবতীরা। তারা গত ৪ অক্টোবরের পর পুনরায় সোমবার শিক্ষা ভবনে আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করতে যায়। কিন্তু দপ্তরের আধিকারিককে পায় নি তারা।

তারপর পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান টেট ওয়ান ১৯৪ জন এবং টেট টু ১৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। কিন্তু তাদের নিয়োগ করা হচ্ছে না। তাদের মধ্যে অনেকে বয়সত্তীর্ণ হয়ে যাচ্ছে। তাই সকলকে একসাথে অতিসত্বর নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha