Sunday, November 1, 2026
বাড়ি রাজ্য ব্রাউন সুগার, নগদ অর্থ ও ছুড়ি সহ এক ব্যক্তিকে আটক

ব্রাউন সুগার, নগদ অর্থ ও ছুড়ি সহ এক ব্যক্তিকে আটক

ব্রাউন সুগার, নগদ অর্থ ও ছুড়ি সহ এক ব্যক্তিকে আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : রবিবার নেশা বিরোধী অভিযানে খোয়াই থানার পুলিশ ব্রাউন সুগার, নগদ অর্থ ও ছুড়ি সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। খোয়াই লাল ছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এই বিষয়ে খোয়াই মহাকুমার পুলিশ আধিকারিক প্রসন মজুমদার জানান, মহাকুমার লাল ছড়া এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন দেবের বাড়িতে পুলিশ তল্লাশি চালায় গোপন সূত্রের খবরে রবিবার দুপুরে অভিযান চালায়।

পুলিশ জানতে পারে চিত্তরঞ্জন দেবের ছেলে নেপাল দেব ড্রাগস ব্যবসার সাথে জড়িত হয়েছে দীর্ঘদিন ধরে। যদিও তল্লাশী চলাকালীন নেপাল দেব পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ নেপাল দেবের ঘর থেকে নগর ২ লক্ষ ৩৯ হাজার ৯১০ টাকা, দুটি মোবাইল, ১২ গ্রাম ব্রাউন সুগার ২১০ টি ব্রাউন সুগারের কৌটো, একটি ফয়েল পেপার, নেশা করার জন্য পাঁচটি পাইপ সহ একটি ১৮ ইঞ্চি লম্বা একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি করা ছুরি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সুদীপ দেববর্মা। তার বাড়ি খোয়াই থানা ধিন বেলছড়া এলাকাতে। তবে পুলিশ আধিকারিক জানান নেশা কারবারি নেপাল দেবকে খোঁজ করছে, কয়েক দিনের মধ্যে তাকে গ্রেফতার করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha