Sunday, November 1, 2026
বাড়ি রাজ্য অজ্ঞাত ব্যক্তির পচা গলা একাধিক টুকরো দেহ উদ্ধার

অজ্ঞাত ব্যক্তির পচা গলা একাধিক টুকরো দেহ উদ্ধার

অজ্ঞাত ব্যক্তির পচা গলা একাধিক টুকরো দেহ উদ্ধার

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর : বিলোনিয়া মনুরমুখ এলাকায় রেল লাইনের পাশ থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির একাধিক পচাগলা টুকরো দেহ। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকালে বিলোনিয়া থানাধীন মনুরমুখ রেলব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা এবং মৃতদেহের একাধিক টুকরো উদ্ধার হয়। স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া জিআরপি থানার পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন।পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে বিভিন্ন সূত্রে খোঁজ নেওয়া শুরু হয়েছে।

 অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত করছে জিআরপি পুলিশ। তবে এই ঘটনাকে ঘিরে নতুন করে উঠছে একাধিক প্রশ্ন। কারণ, মনুরমুখ রেলব্রিজ সংলগ্ন একই এলাকায় এর আগেও একাধিক ব্যক্তির রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। একই স্থানে বারবার প্রাণহানি! তাহলে কি এই রেলব্রিজ সংলগ্ন এলাকায় নিরাপত্তার ঘাটতি রয়েছে? নাকি নজরদারির অভাবেই বারবার ঘটছে এমন মর্মান্তিক পরিণতি? ঘটনার তদন্তের দাবি করলো এলাকাবাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha