Monday, November 2, 2026
বাড়ি রাজ্য রাবার বাগান থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত মৃতদেহ

রাবার বাগান থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত মৃতদেহ

রাবার বাগান থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকায় সাত সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মৃত মহিলার নাম সবিতা সাহা, বয়স আনুমানিক ৫৫ বছর। জানা যায়, বাড়ির পাশের রাবার বাগানে ফাঁসিতে আত্মহত্যা করে সবিতা সাহা। বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা প্রদীপ সাহার স্ত্রী সবিতা সাহা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন।

এরই মধ্যে বাড়ির সকলের নজর এড়িয়ে এইদিন বাড়ির পাশের রাবার বাগানে ফাঁসিতে আত্মহত্যা করেন সবিতা সাহা। পরে পরিবারের লোকজন ঘটনা প্রত্যক্ষ করে বিশালগড় মহিলা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। মৃত মহিলার মেয়ের বক্তব্য সবিতা সাহা দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিল। পরিবারের কোন ধরনের অশান্তি ছিল না। রোগের কারনে মানসিক অবসাদ থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সবিতা সাহা। তবে ময়না তদন্তের পর স্পষ্ট হবে খুন নাকি আত্মহত্যা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha