Tuesday, November 3, 2026
বাড়ি রাজ্য বাম ছাত্র সংগঠনের শিক্ষা ভবন অভিযান

বাম ছাত্র সংগঠনের শিক্ষা ভবন অভিযান

বাম ছাত্র সংগঠনের শিক্ষা ভবন অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : শিক্ষা বেসরকারিকরণ ও বানিজ্যিকরণ বন্ধ করা, বর্ধিত ফি বাতিল করা, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা, শিক্ষাক্ষেত্রে বৈষম্য বন্ধ করার দাবিতে এস এফ আই এবং টি এস ইউ -র পক্ষ থেকে শিক্ষা ভবন অভিযান করা হয়।

শনিবার ছাত্র যুব ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবনে যায়। উপস্থিত ছিলেন এস এফ আই রাজ্য সভাপতি সোলেমান আলী, সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্যরা। এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, রাজ্যে বিজেপি ও আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যিকরণের রাস্তা সুগম করতে চাইছে। স্কুল কলেজ সর্বত্র শিক্ষক সংকট সৃষ্টি হয়েছে।

সরকারের কাছে বহুবার শিক্ষক নিয়োগের দাবি করা হলেও সরকার বধির। এবং প্রতিবছর লাফিয়ে বৃদ্ধি করা হচ্ছে স্কুল কলেজের ফি। এবং শিক্ষাক্ষেত্রে এ সরকার বড় বৈষম্য সৃষ্টি কর্তার চেষ্টাও করছে বলে অভিযোগ পেলেন তিনি। তিনি আরো অভিযোগ তুলে বলেন বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে শিক্ষাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করছে রাজ্য সরকার।

 শিক্ষা ব্যবস্থায় ভবিষ্যৎ কি হবে তা নিয়েও ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে সন্দেহ সৃষ্টি হচ্ছে। এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এবং গণ শিক্ষার অধিকার ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করছে বলে সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন তিনি। কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আজকে পুনরায় বাম ছাত্র সংগঠন যৌথভাবে রাজপথে নেমে শিক্ষা ভবন ঘেরাও করেছে। শিক্ষাকে সরকার যাতে ধ্বংস না করতে পারে তার জন্য এই আন্দোলন বলে দাবি করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha