Tuesday, November 3, 2026
বাড়ি রাজ্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করলেন কম্পিউটার শিক্ষকরা

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করলেন কম্পিউটার শিক্ষকরা

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করলেন কম্পিউটার শিক্ষকরা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর : বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। সারা ত্রিপুরার আটটি জেলায় একযোগে জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করলেন সংগঠনের সদস্যরা। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াই জেলাতেও জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা।

 সংগঠনের পক্ষ থেকে মোট ১২ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম হলো ২০২১ সালের নিয়ম অনুযায়ী স্কুল কম্পিউটার শিক্ষকদের বেতন বৃদ্ধি কার্যকর করা। দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে দাবি জানিয়ে আসছেন শিক্ষকরা। পাশাপাশি চাকরির বিভিন্ন সুযোগ-সুবিধা, বেতন কাঠামো এবং কম্পিউটার শিক্ষকদের সঙ্গে সম্পর্কিত অন্যান্য সমস্যার সমাধানের দাবিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা বিভিন্নভাবে নিজেদের দাবি দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরছেন। কিন্তু এখনও পর্যন্ত একাধিক সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দাবিগুলি বাস্তবায়নের লক্ষ্যে রাজ্যজুড়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খোয়াইয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের রাজ্য কমিটির সদস্য শঙ্কু শর্মা, খোয়াই জেলা সভাপতি বিজয় কুমার সাহা সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha