Tuesday, November 3, 2026
বাড়ি রাজ্য গরু চোর সন্দেহে গণ পিটুনিতে নিহত জলিল রহমান হত্যাকান্ডে আত্মসমর্পণ করল দুইজন

গরু চোর সন্দেহে গণ পিটুনিতে নিহত জলিল রহমান হত্যাকান্ডে আত্মসমর্পণ করল দুইজন

গরু চোর সন্দেহে গণ পিটুনিতে নিহত জলিল রহমান হত্যাকান্ডে আত্মসমর্পণ করল দুইজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর : ঘিলাতলীতে গরু চোর সন্দেহে গণ পিটুনিতে নিহত জলিল রহমান হত্যা মামলার দুই মূল অভিযুক্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। সোমবার রাতে তারা থানায় এসে আত্মসমর্পণ করে। চাঞ্চল্যকর এই মামলায় আগেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছিল, ফলে এই নিয়ে মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার।

সম্প্রতি কল্যাণপুর থানাধীন ঘিলাতলী এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনির শিকার হন জলিল রহমান। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তাঁর মৃত্যু হয়। এই অমানবিক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ঘটনার পরপরই পুলিশ দু’জনকে গ্রেপ্তার করলেও ঘটনার মূল পাণ্ডারা গা ঢাকা দেয়। তারপর মূল অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের পাকড়াও করতে না পারায় প্রশাসনিক ভূমিকা ও পুলিশের সক্রিয়তা নিয়ে নানা মহলে জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছিল।

পুলিশের ব্যর্থতা নিয়ে তৈরি হয়েছিল তীব্র সমালোচনা ও জল্পনা। অবশেষে সমস্ত চাপ ও জল্পনার অবসান ঘটিয়ে সোমবার রাতে আত্মগোপনে থাকা দুই মূল অভিযুক্ত কল্যাণপুর থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। কল্যাণপুর থানার ওসি আশিস সরকার জানিয়েছেন, আত্মসমর্পণকারী দুই মুখ্য অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। মঙ্গলবার পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha