Tuesday, February 17, 2026
বাড়িরাজ্যনেশা সামগ্রী সহ আটক ২

নেশা সামগ্রী সহ আটক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর : গোপন খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ নারায়নপুর এলাকা থেকে নেশা সামগ্রী আটক করতে সক্ষম হয়। পুলিশের কাছ থেকে জানা যায়, বুধবার রাতের বেলা পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে নারায়নপুর এলাকায় অমিত নমঃ -র বাড়িতে প্রচুর পরিমাণে নেশা জাতীয় সামগ্রী মজুদ রয়েছে। সে মোতাবেক পুলিশ অভিযান চালায় অমিত নমঃ -র বাড়িতে।

পুলিশের অভিযানে ৩২ গ্রাম ইয়াবা ট্যাবলেট এবং হিরোইনের ৫০ টি কৌটা সহ দুজনকে আটক করতে সক্ষম হয়েছে। ধৃতদের নাম অমিত নমঃ ও লোকনাথ দাস। পুলিশ একটি অটো গাড়িও আটক করেছে। গাড়ির নম্বর টি আর ০১ জে ৩৪৫৪। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য