স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : ময়লাখলা হরিজন কলোনি আবাসনে রহস্যজনক চুরির ঘটনা সংঘটিত হয়। চোরের দল নিয়ে যায় স্বর্ণালংকার সহ নগদ অর্থ। জানা যায় ময়লা খলা হরিজন আবাসনে পরিবারের সকলকে নিয়ে বসবাস করতেন প্রকাশ ধানুক। প্রকাশ ধানুকের স্ত্রী পূর্ণিমা ধানুক জানান তাদের আবাসনে সংস্কারের কাজ হওয়ার কথা ছিল।
তাই তিনি আবাসনের পাশে একটি ঘর ভারা করেন। সেই ঘরে কিছুদিন ধরে বসবাস করছেন। আবাসনে ওনাদের ঘরে তালা ছিল। বুধবার সকালে আবাসনের এক মহিলা পূর্ণিমা ধানুককে জানায় তাদের আবাসনে চুরি হয়েছে। সেই মোতাবেক পূর্ণিমা ধানুকা আবাসনে ছুটে গিয়ে দেখতে পান ওনাদের ঘরে কে বা কারা তালা ঝুলিয়ে দিয়েছে। তারপর পুলিশকে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ঘরের তালা ভাঙ্গা হয়। ঘরের তালা ভাঙ্গার পর দেখতে পান ঘরে রাখা নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ বাসনপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল। পরবর্তী সময় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পূর্ণিমা ধানুক। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

