Saturday, February 14, 2026
বাড়িরাজ্যছেলের হাতে খুন জন্মদাতা পিতা

ছেলের হাতে খুন জন্মদাতা পিতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : পাষণ্ড ছেলের হাতে খুন হল পিতা। ঘটনা বোধজংনগর থানাধীন দেবরাম ঠাকুরপাড়া এলাকায়। মৃত পিতার নাম গোবিন্দ দাস। অভিযুক্ত পুত্রের নাম সন্তোষ দাস। বর্তমানে অভিযুক্ত পুত্র পলাতক। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে বোধজংনগর থানাধীন দেবরাম ঠাকুরপাড়ায় এই ঘটনা সংঘটিত হয়।

এদিন রাতের বেলা সন্তোষ দাস পার্শ্ববর্তী এক বাড়ি থেকে মদমত্ত অবস্থায় ঘরে ফিরে গালিগালাজ শুরু করে। তখন তার পিতা গোবিন্দ দাস ছেলেকে শাসন করতে আসে। সে সময় অভিযুক্ত পুত্র সন্তোষ তার পিতাকে বেধড়ক মারধর শুরু করে। পরিবারের লোকজন দিশেহারা হয়ে ছেলের হাত থেকে পিতাকে রক্ষা করতে গিয়ে আহত হয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ।

পুলিশ দুজনকে উদ্ধার করে জিবি হাসপাতাল পাঠায়। পরিবারের বক্তব্য অভিযুক্ত সন্তোষ প্রায়ই নেশাগ্রস্ত হয়ে এ ধরনের ঝামেলা বাড়িতে সংঘটিত করে। গত ৩-৪ বছর ধরে সে ড্রাগসের নেশায় বুঁদ হয়ে থাকে। যাই হোক বৃহস্পতিবার দিনভর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রাত দুটা নাগাদ মৃত্যুর কুলে ঢলে পরে বৃদ্ধ গোবিন্দ দাস। শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকজনেরা। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবে বলে জানায় পরিবারের অন্যান্য লোকজনেরা। এদিকে পিতার মৃত্যুর খবর শুনে হাসপাতাল থেকে পালিয়ে যায় অভিযুক্ত সন্তোষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য