স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ আগস্ট : সুশাসন জামানায় রাষ্ট্রবাদী জমি মাফিয়াদের উৎপাতে ভগবানের পর্যন্ত মাথা গোঁজার ঠাঁই নেই ! অভিযোগ, দক্ষিণ বাধারঘাট রাম নিবাস আশ্রমের জমি দখলের চেষ্টা জমি মাফিয়াদের। আইনি সহায়তা চেয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ হতে চলেছেন মন্দির কমিটি। রবিবার সাংবাদিক সম্মেলন করে মন্দির কমিটির পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তাদের অভিযোগ, রাম নিবাস আশ্রমের জন্য ২২ কানি জমি প্রদান করেছিলেন মহারানী কাঞ্চন প্রভা দেবী। তারপর কাদম্বিনী দেবী প্রয়াত হওয়ার আগে একটি ট্রাস্ট গঠন করে দিয়ে যান। কোন অবস্থায় যাতে জমি বিক্রি করা না যায় তার জন্য সমস্ত ব্যবস্থা রেখে গেছেন।
কিন্তু গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে স্থানীয় কিছু জমি মাফিয়া মন্দিরের অন্তর্গত একটা বড় অংশ টিনের বেড়া দিয়ে রেখেছেন। তারপর সামাজিক মাধ্যমে মন্দির কমিটির সদস্যরা জানতে পারেন জমিতে বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে জমি মাফিয়ারা। তারপর মন্দির কমিটির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় বিধায়িকাকে অবগত করা হয়েছে। অবিলম্বে বিষয়টি গুরুত্ব অনুধাবন করে প্রশাসন যদি জমি মাফিয়া দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে মুখ্যমন্ত্রীর দারস্থ হতে বাধ্য হবে বলে জানান তারা। উল্লেখ্য, বাধারঘাটে জমি মাফিয়াদের উৎপাত দিনদিন বেড়ে চলেছে। সুশাসন জামানায় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বর্তমান এবং প্রাক্তন।
তাদের
দুই গোষ্ঠি এতটাই উৎশৃংখল এবং নিয়ন্ত্রণহীন যে তাদের যন্ত্রণায়
অতিষ্ঠ সাধারণ মানুষ। কিছু ক্লাব এবং সংস্থাকে পুঁজি করেও চলছে কুখ্যাত মাফিয়া দের কার্যকলাপ। মানুষ সর্বস্ব দিয়ে জমি ক্রয় করতে গিয়ে তাদের বাধার মুখে পড়ছে। নির্দিষ্ট পার্সেন্টেজ অনুযায়ী টাকা না দিলে তাদের
কারণে জমি ক্রয় করতে পারছে না। আবার যারা ঋণের জন্য কিংবা চিকিৎসা সহ অন্যান্য প্রয়োজনে
জমি বিক্রি করছে তাদেরও পার্সেন্টেজ দিতে হচ্ছে। আর সেই পারসেন্টেজ
যাচ্ছে বাধারঘাটের প্রধান খাতায়। মানুষের বুক ফাটলেও, মুখ ফাটছে না, শুধুমাত্র প্রানের ভয়ে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান