Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য বিশ্ব ফিজিও থেরাপি দিবস উপলক্ষ্যে ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট রাজ্য শাখার উদ্যোগে কর্মসূচি

বিশ্ব ফিজিও থেরাপি দিবস উপলক্ষ্যে ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট রাজ্য শাখার উদ্যোগে কর্মসূচি

বিশ্ব ফিজিও থেরাপি দিবস উপলক্ষ্যে ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট রাজ্য শাখার উদ্যোগে কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিও থেরাপি দিবস। অন্যান্য বছরের ন্যায় এই বছরও বিশ্ব ফিজিও থেরাপি দিবস উপলক্ষ্যে ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট রাজ্য শাখার উদ্যোগে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তারই অঙ্গ হিসাবে ৭ সেপ্টেম্বর বড়জলা আপনাঘর বৃদ্ধাশ্রমে বিনামূল্যে ফিজিও থেরাপি স্বাস্থ্য শিবির করা হবে। ৮ সেপ্টেম্বর সকাল ৭ টায় রাজধানীর রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে ফিজিও থেরাপি জনসচেতনতা মূলক পদযাত্রা করা হবে। পরবর্তী সময় অরুন্ধতিনগর পুলিস লাইনে বিনামূল্যে ফিজিও থেরাপি স্বাস্থ্য শিবির করা হবে। বুধবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান দ্যা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট এসোসিয়েশন আগরতলা শাখার সভাপতি ডাক্তার বীরবর দেবনাথ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান