বাড়িরাজ্যআটক এস কফ সিরাপ পাচারকারী

আটক এস কফ সিরাপ পাচারকারী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : বিএসএফের হাতে আটক ৭৫ বোতল এস কফ সিরাপ সহ এক পাচারকারী। পাচারকারীর নাম অর্জুন ত্রিপুরা। বাড়ি ঘোষখামার বাতিসা কলোনি এলাকায়। জানা যায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা উৎপেতে বসেছিল রাধানগর বিওপি সংলগ্ন সীমান্তবর্তী এলাকায়।

বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যখন নেশা সামগ্রী নিয়ে সীমান্তবর্তী এলাকায় আসে পাচারকারী, তখন তাকে আটক করে বিএসএফ জওয়ানরা। রবিবার ভোরে ৭৫ টি এসকফ সিরাফ সহ অর্জুন ত্রিপুরা নামে এক নেশা পাচারকারীকে বিএসএফ জোয়ানরা তুলে দেয় পিয়ার বাড়ি থানার পুলিশের হাতে। পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে নিদিষ্ট ধারায় মামলা রুজু করে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিলোনিয়া আদালতে তুলে। বিলোনিয়া আদালত এক দিনের জেল হাজতের নির্দেশ দেয় অভিযুক্তকে। সোমবার পুনরায় অভিযুক্ত অর্জুন ত্রিপুরা কে তোলা হবে বিলোনিয়া আদালতে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য