Friday, February 6, 2026
বাড়িরাজ্যগবাদি পশুর মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ

গবাদি পশুর মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই :দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত্যু গৃহপালিত গবাদি পশুর। ক্ষতিপূরণের দাবিতে বালি বোঝাই ট্রাক গাড়ি আটক করে রাখল এলাকাবাসীরা। ঘটনা শনিবার সকালে লক্ষীছাড়া-কাঞ্চনমালা হসপিটাল রোড এলাকায়।

জানাযায় বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত কাঞ্চনমালা লক্ষীছাড়া এলাকার বাসিন্দা বুদ্ধদের রায়ের একটি গবাদি পশুর মৃত্যু হয় শনিবার ভোরে বালি বোঝাই গাড়ির ধাক্কায়। পরবর্তী সময় বুদ্ধদেব রায় সহ এলাকার লোকজন সকল বালি বোঝাই ট্রাক গাড়ি গুলিকে আটক করে রাখে। তাদের দাবি মৃত গবাদি পশুর ক্ষতি পূরণ দিতে হবে। এবং এলাকা দিয়ে রাতের বেলায় বালি বুঝাই গাড়ি চলাচল করতে পারবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য