Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুলাই : প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীন) রাজ্য সরকার ৩৩৯.৩৫ কোটি টাকা পেয়েছে। এর জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং'কে সামাজিক মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

 উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে আরো এক বড় সিদ্ধান্ত নিয়েছে ডাবল ইঞ্জিনের সরকার। প্রতি বাড়িতে যাতে পাকা ঘর নির্মাণ হয় তার জন্য দ্রুত অর্থ বরাদ্দ করা হয়েছে। এই অর্থ বরাদ্দের ফলে রাজ্যের গ্রামীন এলাকার গরিব মানুষ বড় উপকৃত হবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান