Saturday, August 1, 2026
বাড়ি রাজ্য বর্তমান সরকার কৃষকদের দুষ্মন : হান্নান মোল্লা

বর্তমান সরকার কৃষকদের দুষ্মন : হান্নান মোল্লা

বর্তমান সরকার কৃষকদের দুষ্মন : হান্নান মোল্লা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : সোমবার কৃষক খেতমজুর ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন সর্বভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লা, সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব। উপস্থিত সর্বভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লা সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকারের কারণে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষকদের দাবিগুলি নিয়ে বহুবার আন্দোলন হয়েছিল।

 কিন্তু সরকার কৃষকদের স্বার্থে এই দাবিগুলো পূরণ করছে না। তিনি আরো বলেন, স্বাধীনতার পর সবচেয়ে বেশি কৃষক বিরোধী সরকার হল বর্তমান নরেন্দ্র মোদি নেতৃত্বধীন সরকার। এই সরকার কৃষকদের দুষ্মন। যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে সরকারি প্রতিষ্ঠিত হয়েছে সেগুলি আজ পদদলিত বলে জানান তিনি। আরো বলেন, নতুন ভবনের উদ্বোধনের ফলে কৃষকদের সুবিধা হবে। আগামী দিন এই অফিস থেকে কৃষকদের আন্দোলন ঘোষণা হবে। এই আন্দোলন করে কৃষকদের কাজে দাবি পূরণ করতে সুবিধা হবে বলে জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha