Friday, July 31, 2026
বাড়ি রাজ্য অগ্নিকাণ্ডে ভস্মীভূত মিষ্টি দোকান

অগ্নিকাণ্ডে ভস্মীভূত মিষ্টি দোকান

অগ্নিকাণ্ডে ভস্মীভূত মিষ্টি দোকান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জুলাই  :মধুপুর পূর্ব বাজারে এক মিষ্টির দোকান আগুনে ভস্মিভূত। ব্যবসায়ীর নাম কৃষ্ণ শর্মা। বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে মধুপুর বাজারে একটি মিষ্টির দোকান খুলেছিল গত প্রায় পাঁচ থেকে ছয় মাস পূর্বে। সেই দোকানের আয় দিয়েই পরিবারটি কোন রকমে সংসার প্রতিপালন করতো। বৃহস্পতিবার রাত দশটা থেকে সাড়ে দশটা নাগাদ প্রত্যেক দিনের মতো দোকান থেকে বের হওয়ার পূর্বে বিদ্যুতের সুইচ বন্ধ করে বাড়িতে চলে যান। মাঝরাতে বাড়িতে ফোন আসে তার দোকানে আগুন লেগেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন তার দোকানে আগুন জ্বলছে। সবশেষে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় দমকল কর্মীরা। শুক্রবার সংবাদ মাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে ধারণা করছেন তিনি। এই ঘটনায় তার দোকানের ফ্রিজ এবং নগদ ১০ থেকে ১২ হাজার টাকা পুড়ে গেছে বলে জানিয়েছেন। এদিকে খবর পেয়ে শুক্রবার শাসকদল এবং বিরোধী দলের পক্ষ থেকে কার্যকর্তারা আসেন। ঘটনার দুঃখ প্রকাশ করেন এবং সরকারি সহযোগিতার দাবি করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha