স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ৩১ জুলাই :প্রতিবছর নয় আগস্ট আন্তর্জাতিক আদিবাসী
দিবস উদযাপন করা হয়। এবছর টিটিএএডিসি-র পক্ষ থেকে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন
করা হবে আগরতলা শহরে। এর আমন্ত্রন জানাতে রাজ্যপালের সঙ্গে সৌজন্যতামূলক সাক্ষাৎ করলেন
টিটিএএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রোনাল দেববর্মা। সঙ্গে উপস্থিত ছিলেন এক্সেকিউটিভ
মেম্বার সিকে জমাতিয়া।
শুক্রবার লোক ভবনে গিয়ে সৌজন্যতামূলক সাক্ষাৎ করে
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। তারপর লোক
ভবন থেকে বের হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে অবগত করেছেন তিনি। সূত্রে
খবর এছাড়াও আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে রাজ্যপালের
সঙ্গে সিইএম -এর।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান