Friday, February 6, 2026
বাড়িরাজ্যসাত সকালে দুঃসাহসিক চুরি

সাত সকালে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই : দুঃসাহসিক চুরির ঘটনায় সৃষ্টি হলো চাঞ্চল্য। ঘটনা গন্ডাছড়া বাজার সংলগ্ন দুর্গাপুর গ্রামের বাসিন্দা নিমাই শীলের বাড়িতে। জানা যায়, শনিবার সকালে দুঃসাহসিক চুরির ঘটনার সময় নিমাই শীল বাড়িতে ছিলেন না, তার মেয়ে ছিল স্কুলে, বাড়িতে স্ত্রী একা ছিলেন। তখন নিমাই শীলের স্ত্রী মন্দিরা শীল বিকট শব্দ শুনতে পায়।

ঘর থেকে বেরিয়ে দুই হাজার লিটারের জলের সিনট্যাক্সটি চোরের দল চুরি করে নিয়ে যাচ্ছে। তিনি চোরের পেছনে ধাওয়া করেও ধরতে পারে নি। নিমাই শীল জানান, গত ছয় মাস ধরে তার বাড়িতে একের পর এক চুরির ঘটনা ঘটে চলছে। এ সময়ের মধ্যে চোরের দল ঘরে ঢুকে শোকেস ভেঙ্গে নগদ টাকা নিয়ে যায়। শুধু তাই না চালের বস্তা থেকে শুরু করে ঢেউ টিন, বল, দা, কোদাল শাবল ইত্যাদি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। চোরের দল এভাবে একের পর এক জিনিসপত্র চুরি করে নিয়ে গেলেও পুলিশ প্রশাসনের কোন হেলদুল নেই বলে অভিযোগ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য