Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য অপ্সরপ্রাপ্ত আর্মির রহস্যজনক মৃত্যু

অপ্সরপ্রাপ্ত আর্মির রহস্যজনক মৃত্যু

অপ্সরপ্রাপ্ত আর্মির রহস্যজনক মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই :খোয়াই মহাদেব টিলায় জলে ডুবে অস্বাভাবিক মৃত্যু বাদল চন্দ্র দেব নামে এক অবসরপ্রাপ্ত আর্মির। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকাল ১২ টা নাগাদ বাদল চন্দ্র দেব নিজ বাড়ির পুকুরে কাজ করতে গিয়ে কোন একটা সময় হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে যায়। কিন্তু বাদল চন্দ্র দেব শারীরিক ভাবে কিছুটা অসুস্থ থাকার কারণে পুকুর থেকে উঠতে পারেন নি।

পরবর্তী সময় বাদল দেবের চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাড়ির লোকজন। সাথে সাথে খবর দেওয়া হয় খোয়াই দমকল কর্মীদের। দমকল কর্মীরা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার করে খোয়াই হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাদল চন্দ্র দেবকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha