Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য নাবালিকা পাচারের সময় আটক যুবক

নাবালিকা পাচারের সময় আটক যুবক

নাবালিকা পাচারের সময় আটক যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ আগস্ট : তিন নাবালিকাকে নিয়ে যাওয়ার সময় এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন। অভিযোগ, মানব পাচারকারীকে বাঁচানোর চেষ্টা ধর্মনগর মহিলা থানার। অভিযোগ, ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আনন্দবাজারের রাজনগর এলাকায়। ঘটনা মঙ্গলবার রাত আনুমানিক ১১ টার নাগাদ। এদিন তিন নাবালিকাকে নিয়ে যাওয়ার সময় এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ। পরে তারা সংবাদ মাধ্যমকে জানান, বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে নিয়ে যাওয়ার সময় আনন্দবাজারের রাজনগর এলাকায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়।

 এরপর তারা সোহেল উদ্দিন বাড়ি তিলতৈই বেতাঙ্গীর এই যুবককে আটক করে আনন্দবাজার নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে তুলে দেন। পরবর্তীতে নাকা পয়েন্টের ইনচার্জ নাবালিকাদের আটক যুবককে ধর্মনগর মহিলা থানায় পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে নাবালিকা পাচারের অভিযোগে লিখিত মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি, স্থানীয়দের পক্ষ থেকে কথিতলাভ জিহাদ’-এর অভিযোগও উত্থাপন করা হয়। তবে ধর্মনগর মহিলা থানা অভিযোগ গ্রহণে গড়িমসি করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নাবালিকাদের বাড়ি বাগবাসা এলাকায় হওয়ার কারণ দেখিয়ে ধর্মনগর মহিলা থানা অভিযোগ গ্রহণে অনীহা প্রকাশ করে এবং পরবর্তীতে নাবালিকাদের বাগবাসা থানায় পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আনন্দবাজার এলাকার বাসিন্দাদের একাংশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha