Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য আবাসনের উন্নয়নমূলক প্রকল্পের ফলক উন্মোচন করলেন মেয়র

আবাসনের উন্নয়নমূলক প্রকল্পের ফলক উন্মোচন করলেন মেয়র

আবাসনের উন্নয়নমূলক প্রকল্পের ফলক উন্মোচন করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই :সোমবার আগরতলার আখাউড়া রোডে নবরুপে গড়ে উঠা আগরতলা পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ড অফিসের দ্বরোদঘাটন ও রবিদাস পাড়া আবাসনের উন্নতমূলক প্রকল্পের ফলক উন্মোচন করা হয়।

এই দুটি কর্মসূচির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক সুরজিৎ দত্ত, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার শৈলেশ কুমার যাদব, মেয়র ইন কাউন্সিলের সদস্য তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটার রত্না দত্ত সহ অন্যান্যরা। নবরূপে গড়ে উঠা ওয়ার্ড অফিসের মাধ্যমে এলাকার মানুষের যাবতীয় চাহিদা, কাজকর্ম, সমস্যা গুলির সমাধান করা সহজ হবে।

 আগরতলা শহরকে সাজিয়ে তোলার জন্য পুর নিগম কাজ করে যাচ্ছে। এই ক্ষেত্রে কর্পোরেটারদের ভূমিকা রয়েছে। দীর্ঘ ২৫ বছর যা করা হয়নি, তা করে দেখাচ্ছে বর্তমান পুর নিগম বলে জানান মেয়র দীপক মজুমদার।তিনি আরো বলেন, শহরের বাজার গুলিকে সাজিয়ে তোলা হচ্ছে। তার জন্য সকলকে ধৈর্য্য ধরার জন্য আহ্বান জানান মেয়র। জল যন্ত্রণা থেকে শহরের মানুষ অনেকাংশে মুক্তি পেয়েছে। অতি বর্ষণেও শহরের জল দ্রুত নিষ্কাশিত হয়ে যায়। নতুন পদ্ধতি ব্যবহার করে আগরতলা শহরকে জল যন্ত্রণা থেকে পুরোদমে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুর নিগম বলে জানান মেয়র দীপক মজুমদার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha