Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য আইনজীবীর বাড়িতে হামলা, সিসি ক্যামেরা ভেঙে নিয়ে গেল দুর্বৃত্তরা

আইনজীবীর বাড়িতে হামলা, সিসি ক্যামেরা ভেঙে নিয়ে গেল দুর্বৃত্তরা

আইনজীবীর বাড়িতে হামলা, সিসি ক্যামেরা ভেঙে নিয়ে গেল দুর্বৃত্তরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ আগস্ট : কৈলাসহর স্থিত গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনা রাত আড়াইটার নাগাদ। প্রায় ১০ থেকে ১২ জনের একটি দল তাঁর বাড়িতে প্রবেশের চেষ্টা করে। বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে দুর্বৃত্তরা ক্যামেরাটি ভেঙে খুলে নিয়ে যায় বলে অভিযোগ।

 আইনজীবীর দেবার্চন তরফদার জানান, ক্যামেরাটি চুরি করার উদ্দেশ্য ছিল নাকি নিজেদের গতিবিধির প্রমাণ মুছে ফেলতেই এমন করেছেতা তদন্তসাপেক্ষ। এর আগে ১৭ আগস্ট তাঁর বাড়ির পিছনের একটি বেড়া ভাঙার ঘটনাও ঘটে বলে অভিযোগ। ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবীর পরিবার। তাঁদের অভিযোগ, রাতে একাধিকবার থানায় ফোন করলেও দীর্ঘ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। তবে ঘটনার প্রকৃত কারণ অভিযুক্তদের পরিচয় এখনও নিশ্চিত নয়। তবে আইনজীবীর পরিবারের পক্ষ থেকে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha