Monday, August 17, 2026
বাড়ি রাজ্য অভিন্ন দেওয়ানি আদালতের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

অভিন্ন দেওয়ানি আদালতের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

অভিন্ন দেওয়ানি আদালতের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : অভিন্ন দেওয়ানি আদালত দ্রুত যাতে তৈরি হয় এই দাবি বিশ্ব হিন্দু পরিষদের। ত্রিপুরা সফরে এসেছেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অলোক কুমার, সংগঠনের গুয়াহাটি ক্ষেত্রের সংগঠন মন্ত্রী দীনেশ তিওয়ারি। সংগঠনের বৈঠকে আলোচনার বিষয় রবিবার সাংবাদিক সম্মেলন করে সব বিষয় তুলে ধরা হয়।

 সাংবাদিক সম্মেলন করা হয় খয়েরপুর সেবাধামে। উপস্থিত ছিলেন  বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ-পূর্ব প্রান্ত সভাপতি শান্তনু নায়েক সহ অন্যরা। কার্যকরী সভাপতি এদিন বিভিন্ন বিষয় তুলে ধরেন। উঠে আসে অভিন্ন দেওয়ানি আদালতের কথাও। তিনি মণিপুরের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, সেখানে প্রথম অগ্রাধিকার হল শান্তি বজায় রাখা। শ্রনাথি শিবিরে থালা লোকজনের রোজগার নেই। শিশুদের শিক্ষা বন্ধ। এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে শান্তিতে তারা ঘরে ফিরে যেতে পারেন। এই পরিবারগুলির জীবন যাপন যাতে ঠিক ভাবে চালাতে পারে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha