স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : ভারতীয়
জনতা পার্টির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা
সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা আসনের সংসদ এবং এবার তিনি
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদের বড় দায়িত্ব পেয়েছেন।
তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ত্রিপুরার দশম মুখ্যমন্ত্রী
হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ত্রিপুরায় বিজেপি দলের প্রথম মুখ্যমন্ত্রী। সোমবার
কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ার খবর রাজ্যে পৌঁছাতেই রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
সৃষ্টি হয়। দলের কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। তবে বিপ্লব কুমার
দেব সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি বিপ্লবী অনুগামীদের এক প্রকার
ভাবে চমক দিয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান