স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : বর্তমান পরিস্থিতিতে মনিপুরে দুই গুষ্টির মধ্যে অশান্তি চলছে। তারই প্রতিবাদে এস এফ আই এবং টি এস ইউ যৌথভাবে আগরতলা প্যারাডাইস চৌমনিতে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে রবিবার। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে ই-মেইল প্রেরণ করেন মনিপুরের পরিস্থিতি শান্ত করার দাবি জানান। টি এস ইউ সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা জানান, ভারতীয় জনতা পার্টি হলো একটি সাম্প্রদায়িক দল।
মানুষের জাতপাত নিয়ে তারা রাজনীতি করে। যার কারণে মনিপুরে পরিস্থিতি শান্ত হচ্ছে না। এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী কোন সাড়া শব্দ করছেন না। অবিলম্বে মণিপুরে পরিস্থিতি শান্ত করার দাবি জানিয়ে আজকের প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর উদ্দেশে ই-মেইল প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

