বাড়িরাজ্যবিরোধীদের আপত্তির মাঝে বিধানসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গেল প্রস্তাবিত বাজেট

বিরোধীদের আপত্তির মাঝে বিধানসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গেল প্রস্তাবিত বাজেট

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুলাই : ৭ জুলাই থেকে শুরু হয় ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। সেই দিন অধিবেশনের শুরুতে বিধায়ক যাদব লাল নাথ ইস্যুতে উত্তাল হয়ে উঠে বিধানসভা। বিরোধী বিধায়করা রীতি মতো ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকে। বিরোধী বিধায়কদের বিক্ষোভের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য পূর্ণাঙ্গ প্রস্তাবিত বাজেট বিধানসভায় পেস করেন অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

বাজেট পেস করতে গিয়ে অর্থ মন্ত্রী নতুন ১৩ টি প্রকল্পের ঘোষণা দেন। এই প্রকল্প গুলির মধ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের জন্য ৫৯ কোটি টাকা, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামের জন্য ১০ কোটি টাকা, মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট প্রকল্পের জন্য ৮ কোটি টাকা, মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের জন্য ৩০ কোটি টাকা, সিএম-সাথ প্রকল্পের জন্য ৩ কোটি টাকা, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের জন্য ৫০ কোটি টাকা এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়। প্রস্তাবিত বাজেটে সেন্টার ফর এক্সিলেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্থাপন ও গুড গভর্নেন্স ফর সুশাসন-এর জন্য নতুন একটি অধিদপ্তর স্থাপনের সংস্থান রাখা হয়েছে। ৭ জুলাই অর্থমন্ত্রী ২০২৩-২৪ অর্থ বছরের জন্য বাজেট পেস করার পর ১০ জুলাই ও ১২ জুলাই প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা হয় বিধানসভার অধিবেশনে। বাজেটের সমর্থন জানিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী সভার অন্যান্য সদস্য সদস্যা সহ সরকার পক্ষের একাধিক বিধায়ক। অপরদিকে প্রস্তাবিত বাজেটে উল্লেখিত একাধিক বিষয় নিয়ে আপত্তি জানিয়ে বিরোধী দলনেতা সহ বিরোধী পক্ষের একাধিক বিধায়ক আলোচনা করেন। বিরোধীদের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে কাট মোশন আনা হয়। এই কাট মোশনের উপর আলোচনা করেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।

বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য অর্থমন্ত্রী পেস করা প্রস্তাবিত বাজেট ভোটা ভুটিতে দেন। বিরোধী বিধায়কদের আপত্তির মাঝে এইদিন ধ্বনি ভোটে পাশ হয়ে যায় ২০২৩-২৪ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট। ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২২,৩০৭.৫০ কোটি টাকা, ব্যয় ধরা হয়েছে ২২,২৯৫.৭০ কোটি টাকা। অপরদিকে মূলধনি খাতে মোট আয় ধরা হয়েছে ৪,৭৩৫.৬০ কোটি টাকা, ব্যয় ধরা হয়েছে ৫,৩৫৮.৭০ কোটি টাকা। বাজেটে মোট আয় ধরা হয়েছে ২৭,০৪৩.১০ কোটি টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ২৭,৬৫৪.৪০ কোটি টাকা। বাজেট ঘাটতি ৬১১.৩ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে জি.এস.ডি.পি বৃদ্ধির হার দেখানো হয়েছে ৮ শতাংশ। ২০২২-২৩ অর্থ বছরের তুলনায় ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে বাজেট বৃদ্ধির হার ৯.৮৭ শতাংশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য